ডাটা ড্রিভেন মার্কেটিং-এ আপনি সহজেই অ্যালগরিদমের ভাষা বুঝতে পারবেন। ইউজারের ইন্টারঅ্যাকশন থেকে শুরু করে সে আপনার ওয়েবসাইটে কী করছে, কোথায় ক্লিক করছে, কত সময় দিচ্ছে— প্রতিটা বিষয় আপনি জানতে পারবেন। এসব তথ্যের মাধ্যমে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোন কনটেন্ট, বিজ্ঞাপন বা অফার সবচেয়ে ভালো কাজ করছে। ফলে বাজেট খরচ হয় একদম পরিকল্পিতভাবে, আর আপনার ব্যবসার প্রতিটা পদক্ষেপ হয়ে যায় ডাটার ওপর ভিত্তি করে।